একজন রেমিট্যান্স যোদ্ধার উদ্যোক্তা হওয়ার গল্প

বর্তমানে উদ্যোক্তা হওয়ার জন্য সকলেই চেষ্টা করছেন। একজন রেমিট্যান্স যোদ্ধার উদ্যোক্তা হওয়ার গল্প আজকের আর্টিকেলে দেওয়ার চেষ্টা করবো। আমি আর্টিকেলটি নিজের বলার মত একটি গল্প থেকে নিযে এখানে দেওয়ার চেষ্টা করেছি তাই আর্টিকেলটি কোর্ট করছি সেই ভাইয়ের এখানে। 



একজন রেমিট্যান্স যোদ্ধার উদ্যোক্তা হওয়ার গল্প




আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন।







 
আল্লাহর রহমতে শুরু করছি কারণ তিনি সৃষ্টিকর্তা তিনি দয়াময় সর্বশক্তিমান।
তার সাথে কৃতজ্ঞতা করছি আমাদের প্রিয় শিক্ষক জনাব #ইকবাল_বাহার_জাহিদ  স্যারের প্রতি, কারণ তিনি আমাদের আমাদের মনের কথা বলার জন্য একটা প্লাটফর্ম তৈরি করে দিয়েছেন। শুধু মনের কথা নয় এখান থেকে কিভাবে উদ্যোক্তা হবো, সফল হব, সেই সিস্টেমটা করে দিয়েছেন, শুধু তাতেই শেষ নয় প্রত্যেক মানুষকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তিনি এ প্লাটফর্ম তৈরি করেছেন। যে প্ল্যাটফর্ম #নিজের_বলার_মতো_একটা_গল্প_ফান্ডেশন ধন্যবাদ আপনাকে প্রিয় শিক্ষক জনাব #ইকবাল_বাহার_জাহিদ স্যার আমাদের পাশে সর্বদায় থাকার জন্য।




আজ ছন্দে ছন্দ মিলিয়ে গল্প তৈরি করলাম। তুলে ধরলাম মানুষের প্রতি ভালোবাসা। আর ভালোবাসার প্রতি মনের ভাব প্রকাশ করলাম #ভালোবাসা_কি  #কাকে_বলে!




ভালোবাসা এমন একটা জিনিস যা প্রত্যেক মানুষের কাছে আছে। প্রত্যেক মানুষই ভালোবাসতে পারে। ভালোবাসা না থাকলে পৃথিবীতে মানুষ সৃষ্টি হতো না। বইয়ে পড়ে জেনেছি সেই আদম-হাওয়া থেকেই এই ভালোবাসা সৃষ্টি।





#ভালোবাসা_কি

অনেকেই ভাবেন যারা প্রেম করে তারাই একে অপরকে ভালবাসে তারপর ঘর সংসার করে ওই ভালোবাসা টিকেয় রাখে এটা কি ভালোবাসা।


কিন্তু তা না, যারা প্রেম করে তাদের শুধু ভালোবাসা হয় না। পৃথিবীর প্রত্যেক মানুষের ভালোবাসা আছে। যেমন আমার ভালোবাসা আমার মা-বাবার প্রতি। আমি আমার মা-বাবাকে প্রচন্ড ভালোবাসি। তাদের কষ্ট দেখলে আমার সহ্য হয় না, এবং হাসলে আমার ঈদের মতো লাগে এটাকে ভালোবাসা বলে।


যেমন আমি ছোটবেলায় হাঁটতে পারতাম না, কথা বলতে পারতাম না, শুধু চেয়ে চেয়ে দেখতাম আর শুনতাম। কিন্তু আমার মা আমাকে ভালোবেসে ছোট্ট ছোট্ট করে কথা শিখিয়েছেন। শিখেছেন আমার বাবা হাত ধরে রাস্তায় চলতে। এভাবে আমি আস্তে আস্তে সব শিখি, যখন হাঁটতে পারি, চলতে পারি, সবার কাছে থাকতে পারি, তখন সবাই আদর করে কাছে ডাকে ভালোবেসে ঘুরতে নিয়ে যায় এটাই তো ভালোবাসা।



ছোটবেলায় আমার কাকা আমাকে নিয়ে ঘুরতো। আমার কাকা আমাকে চকলেট কিনে দিত, চুস কিনে দিত, আরো নানান ধরনের খেলনা কিনে দিত। এটা কি ভালোবাসা নয়? এটাও ভালোবাসা। আমাকে ভালোবেসে সবকিছু দিয়েছে আমার পরিবার।







আমার দাদা আমাকে ভালোবাসতো বলেই সব সময় তার পাশে রাখতো। গল্প শোনাতো, খুব ভালো লাগতো। দাদার কাছে শুনতাম সেই ৭১ সালের যুদ্ধের কথা। দাদা বলতো এ দেশটাকে ভালবাসতাম বলেই দেশটা আজ স্বাধীন। আর তাই নাতি ভাই তুমি স্বাধীন দেশে চলতে পারছো। দাদা যেহেতু আমাকে ভালোবাসে দাদা দেশকে ওরকম ভালোবাসতো শুধু দাদা নয় দেশের প্রত্যেকটা মুক্তিযুদ্ধে মানুষ দেশকে ভালবাসতেন।



তাতেই ভালোবাসার শেষ নয়,  ভালোবাসতো পাড়া-প্রতিবেশী নিয়ে খেলা করতো আমার সাথে দুষ্টুমি করতে আমাকে নিয়ে ঘুরতে যাইতো। আদর করে ডাকতো ঝন্টু, মন্টু, সোনা, মানিক, আরো অনেক কিছু এটাও ভালোবাসা। 




#শেষ_হয়ে_গেল_ছোট_বেলা
স্কুলে পড়ালেখা করতাম যখন, তখনো ভালোবাসা পেতাম স্যার এবং ম্যাডামের। যখন পড়তাম তখন একটি ম্যাডাম আমাকে খুব আদর করতেন। মানে যখন ক্লাস ওয়ানে পড়তাম তখন আমাকে কোলে করে নিয়ে স্কুলে যেতো। থ্রি পর্যন্ত আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে পড়াতো তার ভালোবাসার কথা আজও ভোলেনি ছোট্টবেলা ফিরে গেলে সে কথা মনে পড়ে যায়।



ভালোবাসতেন স্কুলের প্রধান শিক্ষক মাঝেমধ্যে ডাকবে আর বললে এখানে আয় তোর বাবা কেমন আছে, তোর দাদা কেমন আছে, তোর দাদার সাথে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম। তার মুখে শুনতাম দেশ প্রেমের কথা, দেশকে ভালোবাসার কথা, এটাও ভালোবাসা হয়।



কিন্তু ভালোবাসার শেষ হয় না, ভালোবাসার শেষ নেই, সবাই ভালবাসে সবাই শ্রদ্ধা করে, আদর করে, 













#চলে_গেলাম_হাইস্কুলে 
হয়েছে অনেক বন্ধু বান্ধব আর রয়েছে প্রিয় স্যার স্যারের আদর করে ডাক দিতেন। 



আমার এখনো মনে আছে যখন হাইস্কুলে ক্লাস সেভেনে পড়তাম। দুই একটা দিন ভুলবশত পড়া হতো না, স্যার সামনে এসে বলতো কিরে পড়া কেনো করিস নি। তুই কি জানিস তোদের বাসা আর আমার বাসায় প্রায় এক জায়গায়। যেটা বুঝি না সেটা আমার কাছে নিয়ে আসবি আমি বুঝিয়ে দেব, তবুও পড়া মিস করিস না। কারণ আমি তো তোকে একা বসে রাখতে পারিনা ওদের সাথে তোকেও শাস্তি দিতে হয়।



স্যারে হাতের তালুতে বেত দিত হেসে হেসে তাতে ব্যথা পেতাম না। খুব ভালো লাগতো কারণ স্যার বেতটা দিয়েছিল ভালোবেসে। হাসি ছিল তার মুখে, আমাকে বুঝিয়ে ছিলো এটাও ভালোবাসা।



ধীরে ধীরে বড় হতে লাগলাম, অনেক বড়। মেট্রিক পরীক্ষা পাস করলাম, কিন্তু দরিদ্র কারণে কলেজে ভর্তি হতে পারলাম না। কারণ তখনো অনেক টাকা লাগতো। সংসার চালাতে আমার বাবা একা ছিল, পরিবারের মধ্যে সে খরচ চালাতে হিমশিম খেয়ে যায় এজন্য পড়ালেখা বাদ দিলাম ধরলাম কর্মজীবন।



#কর্মজীবন

আমার অনেক কষ্ট লাগলো কারণ অতীতে যত মায়া-মহব্বত, আদর, স্নেহ, ভালোবাসা সব শেষ করে এখন কর্মজীবনে পা রাখলাম। আমি মনে হয় ভালোবাসা আর পাবো না, সেই শিক্ষকদের ভালোবাসা কথা আর শুনবো না, আমার মনে হয় আমি ধীরে ধীরে অনেক দূরে চলে যাচ্ছি খুব কষ্ট লাগে। 
কিন্তু তা না পৃথিবীতে এখনো ভালোবাসা আছে। কারণ ওইযে বলছিলাম না পৃথিবীর সব মানুষই ভালবাসতে জানে এবং ভালোবাসে তেমনি আমার কর্ম জীবনে যাদের সাথে কাজ করতেছিলাম তারাও ভালোবাসে, আদর করে, সুন্দর করে ডাকে, কথা বলে, আমি সেই বুঝেছিলাম  ভালোবাসার শেষ দিন। 



কিন্তু তানা ভালোবাসার শেষ হয় না, ভালোবাসার শেষ নেই, আমি কাজ করতে লাগলাম আমার আশেপাশে ভাই এবং যাদের বাসায় কাজ করি তারা সহ ভালো ব্যবহার ভালোবাসা দেয়। আবার মনে হয় নতুন জীবন ফিরে পেলাম।







ভালোবাসা মানুষকে হাসায়, মানুষকে কাঁদায়, মানুষকে শিখায়, মানুষকে বোঝায়, মানুষকে নিয়ে যায় সাফল্যের দিকে, মানুষকে তুলে ধরে সবার ওপরে এই ভালোবাসা।



#প্রবাস_জীবন
এবার প্রবাস জীবনে চলে আসলাম। থমকে গেলাম আমি, কারণ যখন দেশে ছিলাম সবাই আমাকে চিনতো, জানতো, পরিচয় ছিল, আমাকে ভালোবাসতো। কিন্তু প্রবাসে ফরেন কান্ট্রি মানুষ জন আমাকে চিনবে না, আমার কথা বুঝবে না, কিভাবে ভালবাসবে, আমি কিভাবে চলব, সৃষ্টি হলো হাজার প্রশ্ন।



না আমার চিন্তা ভাবনা ভুল ছিল। এখানে এসেও ভালোবাসা পেয়েছি, আদর পেয়েছি, সম্মান পেয়েছি, আশা করি আরও পাবো। এখানে এসেও আমার অনেক বন্ধু-বান্ধব হয়েছে যাদের আমি চিনতাম না, জানতাম না, তাদের সাথে কথা বলতাম, তাদের সাথে আড্ডা দিতাম, তাদের সাথে গল্প বলতাম ফিরে যেতাম সেই ছোট্ট বেলার কথায়।



#ভালোবাসা_মানুষদের_কথা_বলে_শেষ_করা_যাবে_না_কারণ_যারা_ভালবাসতে_পারে _তাদের_অনেক_গুণ।

জীবনের শেষ দিকে একজন মানুষকে পেয়েছি। যিনি পৃথিবীর সব মানুষকে ভালোবাসে, মানুষকে ভালবাসতে শেখায়, কর্ম জীবনকে ভালবাসতে শেখায়, তিনি একজন ভালো মানুষ তৈরি করেন, সেই মানুষের ভালোবাসা প্রকাশ করার জন্য #নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন করে দিয়েছেন। এখানে তিনিও সবাইকে ভালোবাসেন। কিভাবে ভালবাসতে হবে, কিভাবে মানুষকে আপন করতে হবে, কিভাবে মানুষকে ঠিক পথে নিয়ে যেতে হবে, সবকিছুরই দিকনির্দেশনা দিয়ে থাকেন।



তিনি আর কেউ নয় তিনি আমাদের শিক্ষাগুরু, প্রিয় মেন্টর, প্রিয় শিক্ষক, জনাব #ইকবাল_বাহার_জাহিদ স্যার।



তিনি একটি পরিবার করে দিয়েছেন। যে পরিবারে লাখ, লাখ মানুষ যুক্ত আছে। একত্র ভাবে কথা বলতে পারে, একত্র ভাবে ভালোবাসার প্রকাশ করতে পারে, একত্র ভাবে সবাইকে ভালোবাসতে পারে, কি এটা কি ভালোবাসা নয়। 



আজকে স্যার আমাদেরকে ভালোবাসা শিখিয়েছেন ভালোবাসা দিয়েছেন আজীবন দিয়ে যাবেন। শুধু স্যার কে নিয়ে বলছিনা এই প্লাটফর্মে যত আজীবন মেম্বার আছে তারা সবাই ভালবাসতে পারে। স্যারের শিক্ষা ও আদর্শ বুকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। 






আমি অনেক সৌভাগ্য এমন জায়গায় একজন সদস্য হিসেবে যুক্ত আছি। আমি যে এতটা সৌভাগ্য এমন একটা স্যারের শিক্ষা বুকে ধারণ করতেছি। তার ভালোবাসাকে সম্মান জানাচ্ছি, তার কাছ থেকে ভালোবাসা মানুষদের কিভাবে ভালবাসতে হবে সেটাও শিখতেছি। শুধু আমাদের ভালোবাসতে শিখায় না, তিনি টানা 90 দিন ধরে আমাদের পাশে থাকেন। আমাদের শিক্ষা দেয়, আমাদের একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চান। আমাদের কর্ম জীবনে সহযোগিতা করে সফল উদ্যোক্তা তৈরি করতে চান।




#অতএব
শুধু গার্লফ্রেন্ডের সাথে প্রেম করলেই এটাকে ভালোবাসা বলে না। ভালোবাসা অনেক প্রকার যা আমি উপরে তুলে ধরেছি। আমিও ভালবাসি পৃথিবীর সর্ব মানুষকে। কারণ আমিও স্যারের আদর্শ বুকে নিয়ে বুক ফুলিয়ে বলতে চাই আমিও একজন ভাল মানুষ আমিও ভালবাসতে পারি।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটা সম্পূর্ণ করার জন্য

ধন্যবাদান্তে ..................
_______________________________
🌹🌹 সুজন হোসাইন সুমন 🌹🌹
#নিজের_বলার_মত_একটি_গল্প_ফাউন্ডেশনের
💐কমিউনিটি ভলেন্টিয়ার
💐💐দশম ব্যাচ
💐💐💐রেজিঃ নং ১৩৬৯৩
💐💐💐💐জেলা মানিকগঞ্জ সিংগাইর
💐💐💐💐💐বর্তমান অবস্থান লেবানন
💐💐💐💐💐💐রেমিটেন্স যোদ্ধা





বি. দ্র. পোস্টটা ফেইসবুক থেকে সংগ্রহ করা হয়েছে নিজের বলার মত একটা গল্প থেকে। 

Post a Comment

Previous Post Next Post